JSC (Class 8) Math BD: অষ্টম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-৯ পিথাগোরাসের উপপাদ্য (12-23) Part 2

jsc math solution 2021 pdf, 8th class maths guide pdf free download, math book solution BD, JSC srijonshil math, Chapter 9, পিথাগোরাসের উপপাদ্য

পিথাগোরাসের উপপাদ্য

এই অধ্যায়ের পূর্বের অংশঃ

 JSC (Class 8) Math BD: অষ্টম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-৯ পিথাগোরাসের উপপাদ্য (1-11) Part 1

১২. একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1:√2 হলে এর বৃহত্তম কোনটির মান কত?

ক) 800     খ) 900     গ) 1000     ঘ) 1200

উত্তরঃ খ

১৩. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 50 হলে ক্ষুদ্রতম কোনটির মান কত?

ক) 400      খ) 42.50      গ) 47.50       ঘ) 500

উত্তরঃ খ

১৪. সমকোণী ত্রিভুজের অতিভুজ x একক এবং অপর বাহুদ্বয়ের একটি y একক হলে ৩য় বাহুটির দৈর্ঘ্য কত একক?

ক) x2+y2    খ) √(x2+y2)   

গ) √(x2-y2)    ঘ) x2-y2

উত্তরঃ গ

১৫. পরিমাপটির কোন পরিমাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?

ক) 4, 4, 5    খ) 5, 12, 13

গ) 8, 10, 12    ঘ) 2, 3, 4

উত্তরঃ খ

১৬. △ABC এ ∠A=১ সমকোণ হলে এর

i. অতিভুজ BC

ii. ক্ষেত্রফল=½.AB.AC

iii. BC2=AB2+AC2

নিচের কোনটি সঠিক?

ক) I ও ii     খ) I ও iii    গ) ii ও iii   ঘ) i, ii ও iii

উত্তরঃ ঘ

১৭. সমকোণী ত্রিভুজের-

i. বৃহত্তম বাহুটি অতিভুজ

ii. ক্ষুদ্রতর বাহুদ্বয়ের বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর বর্গের সমান।

iii. সূক্ষ্মকোণদ্বয় পরস্পরের পূরক

নিচের কোনটি সঠিক?

ক) I ও ii     খ) I ও iii    গ) ii ও iii   ঘ) i, ii ও iii

উত্তরঃ ঘ

#নিচের চিত্রের আলোকে ১৮, ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাওঃ



চিত্রে ∠A=900

১৮.  PQ এর দৈর্ঘ্য কত সেমি?

ক) 6    খ) 6.5    গ) 7     ঘ) 9.5

উত্তরঃ খ

১৯. △ABC=কত বর্গ সেমি?

ক) 39    খ) 32.5    গ) 30    ঘ) 15

উত্তরঃ গ 

২০. △APQ এর পরিসীমা কত সেমি?

ক) 15    খ) 12.5    গ) 10    ঘ) 7.5

উত্তরঃ ক

২১. ABCDE বহুভুজে AE।।BC, CF⊥AE এবং DQ⊥CF.  ED=10 মিমি. EF=2 মিমি. BC=8 মিমি. AB=12 মিমি.



উপরের তথ্যের ভিত্তিতে নিচের (১-৪) নম্বর প্রশ্নের উত্তর দাওঃ

(১) ABCF চতুর্ভুজের ক্ষেত্রফল কত বর্গ মিমি?

ক) 64     খ) 96    গ) 100    ঘ) 144

উত্তরঃ খ

(২) নিচের কোনটি FPC ত্রিভুজের ক্ষেত্রফল নির্দেশ করে?

ক) 32 বর্গ মিমি খ) 48 বর্গ মিমি গ) 72 বর্গ মিমি ঘ) 60 বর্গ মিমি

উত্তরঃ খ

(৩) CD-এর দৈর্ঘ্য নিচের কোনটিতে প্রকাশ পায়?

ক) 2√2 মিমি    খ) 4মিমি    গ) 4√2 মিমি     ঘ) 8 মিমি

উত্তরঃ ক

(৪) নিচের কোনটিতে △FPC ও △DQC এর ক্ষেত্রফলের অন্তর নির্দেশ করে?

ক) 46 বর্গ মিমি    খ) 48 বর্গ মিমি    গ) 50 বর্গ মিমি   ঘ) 52 বর্গ মিমি

উত্তরঃ ক

২২.



ক. PQST কী ধরনের চতুর্ভুজ? স্বপক্ষে যুক্তি দাও।

সমাধানঃ

PQST চতুর্ভুজটি ট্রাপিজিয়াম। কারণ PQST চতুর্ভুজের বিপরীত বাহু PQ ও TS বাহুদ্বয় সমান্তরাল এবং অপর বিপরীত PT ও QS বাহুদ্বয় অসমান্তরাল।

খ. দেখাও যে, △PRT সমকোণী।

সমাধানঃ

△PQR ও △RST এ

PQ=RS=b, QR=ST=a এবং ∠PQR=∠RST=900

∴ △PQR≅△RST

তাহলে, PR=RT=c এবং ∠QPR=∠TRS.

আবার, PC⊥QS এবং TS⊥QS বলে, PQ।।TS.

সুতরাং, PQST একটি ট্রাপিজিয়াম।

এখন, ∠PRQ+∠QPR=∠RTS+∠TRS=এক সমকোণ।

∴ ∠PRT=এক সমকোণ। সুতরাং, △PRT সমকোণী ত্রিভুজ।  

গ. প্রমাণ কর PR2=PQ2+QR2

সমাধানঃ

PQST ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল= △PQR এর ক্ষেত্র+△RST এর ক্ষেত্র+△PRT এর ক্ষেত্র

বা, ½QS(PQ+TS)=½.ab+½.ab+½c2

বা, ½.(QR+RS)(PQ+TS)=½(2ab+c2)

বা, ½.(a+b)(b+a)= ½(2ab+c2)

বা, a2+2ab+b2=2ab+c2

বা, a2+b2=c2

বা, c2=b2+a2প

∴ PR2=PQ2+QR2 (প্রমাণিত)        

২৩. △PQR এ ∠P=900, PQ এবং PR এর মধ্যবিন্দু যথাক্রমে M ও N।

ক. ত্রিভুজটি আঁক।

সমাধানঃ

প্রদত্ত ত্রিভুজের চিত্র নিন্মরূপঃ



খ. চিত্র থেকে প্রমাণ কর যে, PR2+PQ2=QR2.

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, PQR এ ∠P=900। প্রমাণ করতে হবে যে, PR2+PQ2=QR2.

অঙ্কনঃ

PQ কে S পর্যন্ত বর্ধিত করি যেন QS=PR হয় এবং S বিন্দুতে ST  লম্ব আঁকি যেন ST=PQ হয়। Q, T; T, R যোগ করি।

প্রমাণঃ

△PQR ও △QST এর মধ্যে,

PQ=ST; PR=QS

∠RPS=∠QST=900

△PQR ≅ △QST

∴ RS=QT এবং ∠PRS=∠TQS.

অতএব, ∠PRQ+∠RQP=∠SQT+∠QTS=900

∴ RQT=900

অতএব, △RQT সমকোণী ত্রিভুজ।

এখন, RP⊥PS ও TS⊥PS; তাহলে RS।।TS.

∴ PSTR একটি ট্রাপিজিয়াম।

PSTR ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল=△PQR এর ক্ষেত্রফল+△QST এর ক্ষেত্রফল+△RQT এর ক্ষেত্রফল

বা, ½PS(PR+ST)= ½.PR.PQ+ ½.QS.ST+ ½.RQ.QT

বা, ½.(PQ+QS)(PR+ST)= ½.PR.PQ+ ½.PR.PQ+ ½.RQ.RQ [সর্বসমতা থেকে প্রাপ্ত তথ্য হতে]

বা, ½.(PQ+PR)(PR+PQ)= ½.PR.PQ+ ½.PR.PQ+ ½.RQ2  [সর্বসমতা থেকে প্রাপ্ত তথ্য হতে]

বা, (PQ+PR)2=PR.PQ+PR.PQ+RQ2

বা, (PQ+PR)2=2.PR.PQ+RQ2

বা, PQ2+PR2+2.PR.PQ =2.PR.PQ+RQ2

বা, PQ2+PR2=RQ2 [প্রমাণিত]

গ. প্রমাণ কর 5RQ2=4(RM2+NQ2)

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, △PQR এ ∠P=900, PQ এবং PR এর মধ্যবিন্দু যথাক্রমে M ও N।প্রমাণ করতে হবে যে 5RQ2=4(RN2+QM2)

অঙ্কনঃ

Q, N ও R, M যোগ করি।

প্রমাণঃ

△PQR এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই,

RQ2=PR2+PQ2……..(i)

△PMR-এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই,

RM2=PR2+PM2

বা, RM2=PR2+ (½PQ)2 [M, PQ এর মধ্যবিন্দু বলে]

বা, RM2=PR2+ ¼PQ2

বা, 4RM2=4PR2+PQ2 [উভয়পক্ষকে 4 দ্বারা গুণ করে]……….(ii)    

△PQN-এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই,

NQ2=PQ2+NP2

বা, NQ2=PQ2+ (½PR)2 [N, PR এর মধ্যবিন্দু ]

বা, NQ2=PQ2+ ¼PR2

বা,  4NQ2=4PQ2+PR2  [উভয়পক্ষকে 4 দ্বারা গুণ করে]……….(iii)

(ii)+(iii) করে পাই,

4RM2+ 4NQ2=4PR2+PQ2+4PQ2+PR2  

বা,  4(RM2+NQ2)=5PQ2+5PR2

বা,  4(RM2+NQ2)=5RQ2  [(i) নং হতে মান বসিয়ে]

বা, 5RQ2=4(RM2+NQ2) [প্রমাণিত]

এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।

Make CommentWrite Comment